শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
কচুয়ায় বিনা প্রতিদ্বন্দীতায় ভাইস চেয়ারম্যান হলেন তাসলিমা বেগম

কচুয়ায় বিনা প্রতিদ্বন্দীতায় ভাইস চেয়ারম্যান হলেন তাসলিমা বেগম

বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হচ্ছেন সাবেক ইউপি চেয়ারম্যান তাসলিমা বেগম।সোমবার বিকেলে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে যাছাই-বাছাই শেষে তাসলিমার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা।যার ফলে একক প্রার্থী হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হতে আর কোন বাঁধা থাকল না।বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ বলেন,নির্ধারিত সময়ের মধ্যে একক প্রার্থী হিসেবে তাসলিমা বেগম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।বিকেলে যাচাই-বাছাইয়ে তার মনোয়ন পত্র বৈধ হয়েছে।তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে।এর পরেই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করে গণ বিজ্ঞপ্তি জারি করা হবে।কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার বিনা প্রতিদ্বন্দীতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওই পদটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।২৯ সেপ্টেম্বর কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনি তফসিল ঘোষনা করা হয়।তফসিল অনুযায়ী ৯ অক্টোবর মনোনয়ন পত্র জমা দানের শেষ সময়ের মধ্যে শুধুমাত্র তাসলিমা বেগম মনোনয়ন পত্র জমা দেন।তাসিলমা বেগম কচুয়া উপজেলা পরিষদের প্রায়ত চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের স্ত্রী। তিনি রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers