বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সামসুর রহমান আর নেই।মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে অসুস্থ্য অবস্থায় ঢাকা নেওয়ার পথে ৬৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।বুধবার বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।বীর মুক্তিযোদ্ধা শেখ সামসুর রহমান ১৯৫৫ সালের ৪ নভেম্বর খুড়িয়াখালী গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৭১ সালে তিনি সুন্দরবন ভিত্তিক ৯ নং সাব সেক্টর কমান্ডার মেজর জিয়া উদ্দিনের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন।তার মৃত্যুতে শরণখোলা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply