বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগেরহাটে সদর উপজেলার রজিৎপুর গ্রামের শহীদ সনাতন দাশের সহধর্মীনী নিভা রানী দাস(৮৫) পরোলোক গমন করেছেন।বাগেরহাট সদর উপজেলার রনজিৎপুর গ্রামে ১৯৭১ সালের ১৩ মে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরনকারী শহীদ সনাতন দাশের সহধর্মিনী নিভা রানী দাস(৮৫) আজ মঙ্গলবার ভোর ৬ টায় বার্ধ্যক্য জনিত কারনে নিজ বাসভবনে পরোলোকগমন করেছেন। তিনি প্রায় ১০ বছর ধরে নানান জটিল রোগে ভুগছিলেন। তিনি মৃত্যকালে চার কন্য ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। উল্লেখ্য তিনি ৭১ এর মহান মুক্তি যুদ্ধে স্বামী হারানোর পর থেকে উক্ত গ্রামের মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত ছিলেন।তার মৃত্যুর খবর পেয়ে তার বাড়ীতে ছুটে আসেন বাগেরহাট মুক্তিযোদ্ধা সংসদের নেতা বীর মুক্তিযোদ্ধা হৃষিকেশ দাশ ,বরুন দাস , সহ এসময় বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ।আজ দুপুরে রনজিৎপুর মহাশ্মশানে শেষ তারকৃত্য সম্পন্ন হয়।
Leave a Reply