বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বঙ্গোপসাগর উত্তাল, ইলিশ আহরণে ফের বিপর্যয় নিরাপদ আশ্রয়ে শরণখোলার তিন শতাধিক ফিশিং ট্রলার

বঙ্গোপসাগর উত্তাল, ইলিশ আহরণে ফের বিপর্যয় নিরাপদ আশ্রয়ে শরণখোলার তিন শতাধিক ফিশিং ট্রলার

মোল্লা আব্দুর রব, বাগেরহাট অফিস 

মৌসুমের শেষ মুহূর্তে এসে লঘুচাপের কবলে পড়েছে বঙ্গোপসাগরে ইলিশ আহরণকারী জেলেরা। উত্তাল ঢেউয়ে টিকতে না পেরে সাগর ছাড়তে বাধ্য হন তারা।দক্ষিণাঞ্চলের হাজার হাজার ফিশিং ট্রলার রবিবার বিকেল থেকে ঘাটে ফিরতে শুরু করে।গত দুদিনে (রবি ও সোমবার) বাগেরহাটের শরণখোলার বেশিভাগ ট্রলার নিরাপদে ঘাটে ফিরে এসেছে। কিছু ট্রলার সুন্দরবনের মেহেরআলীর চর ও কলাপাড়া উপজেলার মহিপুরে অবস্থান করছে বলে জানা গেছে।শরণখোলার মৎস্য ব্যবসায়ীরা জানান, মৌসুমের শেষ দিকে এসে সাগরে ইলিশ পড়তে শুরু করায় তারা সারা বছরের লোকসান কাটিয়ে ওঠার স্বপ্ন দেখেন। কিন্তু এরই মধ্যে সাগর অশান্ত হয়ে ওঠায় তারা আবার হতাশ হয়েছেন। দু-একদিনে আবহাওয়া স্বাভাবিক না হলে মারাত্মক ক্ষতি হবে তাদের।মৎস্য আড়তদার সমিতির আহবায়ক মো. সরোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে তার এফবি সোনার মদিনা ট্রলার ৬৫মণ ইলিশ নিয়ে ঘাটে ফেরে। সারা মৌসুমে এটাই তার বড় চালান। এফবি খয়রুল ইসলাম ট্রলারের মালিক মো. কবির আড়তদার জানান, তার ট্রলারেও ৩২মণ ইলিশ পায়। চলতি সপ্তাহে এভাবে সবার ট্র্রলারই আশানুরূপ ইলিশ নিয়ে ফিরেছে। কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় দুশ্চিন্তায় রয়েছে সবাই।বাগেরহাট জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান,সাগর উত্তাল হয়ে ওঠায় উপকূলের সকল জেলে সাগর ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়েছে। শরণখোলা তিন শতাধিক ফিশিং ট্রলারের বেশিরভাগই রায়েন্দা মৎস্য অবতরণ কেন্দ্র, রাজেস্বর, খোন্তাকাটা, তাফালবাড়ী ঘাটে অবস্থান করছে।গভীর সাগর থেকে ফিরতে দেরি হওয়ায় কিছু ট্রলার সুন্দরবনের মেহেরআলীর চর ও কলাপাড়র মহিপুরে আশ্রয় নিয়েছে। মৌসুমের শুরু থেকেই কয়েক দফা দুর্যোগ এবং ইলিশ না পাওয়ায় জেলে-মহাজনরা দেনাগ্রস্ত। শেষ সময় এসে আবার বৈরী আবহাওয়ায় ইলিশ আহরণখাত চরম বিপর্যয়ের মুখে পড়বে বলে হতাশা প্রকাশ করেন এই মৎস্যজীবী নেতা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers