বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত মারাই গেল সেই ঐশী!

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত মারাই গেল সেই ঐশী!

চুলকাঠি ডেস্ক

শেষপর্যন্ত স্কেটিং সাইকেলের প্রায় ২ ফিট লম্বা স্টিলের হ্যান্ডেলটির সম্মুখ ভাগ পেটে ঢুকে যাওয়া সেই শিশু ঐশী (১২) মৃত্যু কাছে হেরে গেলো। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ব্যাপারে ঐশীর মা সোনিয়া গণমাধ্যমকে বলেন, মেয়েকে বাঁচাতে পারলাম না। আমার মেয়ে বাঁচতে চেয়েছিল। ও বলেছিল, আম্মু আমাকে বাঁচাও, আমার অনেক ব্যথা করছে। রক্ত ম্যানেজ করে রাতে অপারেশন করা হলো। সকালে আমার মেয়ে চলে গেলো না ফেরার দেশে। আমাকে আর আম্মু আম্মু বলবে না।জানা যায়, শিশু ঐশীর বাসা ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিংয়ে। মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের লিডার কামাল হোসেন মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের চার তলা বাসা থেকে ঐশীকে উদ্ধার করে। কয়েকটি হাসপাতাল ঘুরেও প্রাথমিক চিকিৎসা না পেয়ে তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলো শিশু ঐশী।গতকাল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাসায় স্কেটিং সাইকেল নিয়ে খেলার সময় মর্মান্তিক এক দুর্ঘটনা শিকার হয় ঐশী। স্কেটিং সাইকেলের প্রায় ২ ফিট লম্বা স্টিলের হ্যান্ডেলটির সম্মুখ ভাগ তার পেটে ঢুকে যায়। ওই অবস্থাতেই তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers