বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
দিঘলিয়ায় ৫২৩ নারী ভিজিডি’র চাল পাচ্ছেন না দু’মাস

দিঘলিয়ায় ৫২৩ নারী ভিজিডি’র চাল পাচ্ছেন না দু’মাস

দিঘলিয়া প্রতিসনধি

খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৫২৩ জন দুঃস্থ, অসহায় ও বিধবা নারী গত ২ মাস ধরে ভিজিডি’র চাল পাচ্ছেন না। ফলে এ সকল নারী এবং তাঁদের পরিবারের সদস্য নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।জানা যায়, সরকার দীর্ঘদিন ধরে প্রতিমাসে সারা দেশের প্রতিটা ইউনিয়নে দুঃস্থ, অসহায় এবং বিধবা নারীদের ৩০ কেজি করে চাল প্রদান করে থাকেন। সহায় সম্বলহীন এ সব দুঃস্থ, অসহায় এবং বিধবা নারীরা প্রতিমাসে তীর্থের কাকের মতো করে ঐ ৩০ কেজি চাউলের জন্য প্রহর গুনতে থাকেন।দিঘলিয়া উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে ৫ টির ভিজিডি কার্ডের চাল বিতরণ ইতিমধ্যে সম্পন্ন হলেও দিঘলিয়া সদর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৫২৩ জন নারী জুলাই এবং আগষ্ট মাসের চাল এখনও পায়নি।এ ব্যাপারে সদর ইউনিয়নের বেশ কয়েকজন সদস্য অভিযোগ করে বলেন, চেয়ারম্যান আমাদের সাথে আলোচনা কিংবা আমাদের মতামতের তোয়াক্কা না করে তাঁর ইচ্ছামাফিক ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনাসহ ভিজিডি’র চাল বিতরণ করে থাকেন। যে কারণে আমরা তাঁর বিরুদ্ধে অনাস্থা দিয়েছি।বিষয়টি নিয়ে কথা হয় দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলমের সাথে। তিনি বলেন, “প্রতিমাসে নিয়মিত সময়মতো ভিজিডি’র চাল বিতরণের জন্য ব্যক্তিগতভাবে আমি প্রত্যেক চেয়ারম্যানকে তাগাদা দিয়ে থাকি। আমি এবং আমার দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসাররা সঠিকভাবে চাল বিতরণ হচ্ছে কি না সেটা নিয়মিত তদারকি করে থাকি। ইতিমধ্যে আমার উপজেলার ৬ টি ইউনিয়নের ৫ টিতে সুষ্ঠুভাবে চাল বিতরণ সম্পন্ন হয়েছে। দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যানকেও আমি বারবার চাল বিতরণের জন্য তাগাদা দিচ্ছি। তিনি আগামী ৬ আগষ্ট (সোমবার) চাল বিতরণের তারিখ নির্ধারণ করেছেন। ঐ দিন যাতে কোন অনিয়ম না হয় সে জন্য আমি নিজে উপস্থিত থেকে চাল বিতরণ তদারকি করবো”এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে জানা যায়, দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে গত ৫ বছর ধরে ভিজিডি’র চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ ক্ষেত্রে চেয়ারম্যান সরকারি নীতিমালার তোয়াক্কা না করে তিনি তাঁর অনুসারীদের রিলিফের মাল বিতরণ করে থাকেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers