বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মল্লিক (৫৫) মারা গেছেন।মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।এর আগে সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।মৃত্যকালে তিনি এক স্ত্রী,দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মঙ্গলবার আসরবাদ বাগেরহাট সদর উপজেলার পশ্চিমবাগ গ্রামের নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে।তার মৃত্যুতে গোটাপাড়া ইউনিয়ন ও সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।এদিকে আব্দুল লতিফ মল্লিক এর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সমমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন,বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক ও বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাশেম শিপন,সিনিয়র সহসভাপতি সাংবাদিক মোল্লা আব্দুর রব,সাধারন সম্পাদক ডেমা ইউপি চেয়ারম্যান মো: মনি মল্লিক প্রমুখ।
Leave a Reply