বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মত বিনিময় সভা

বাগেরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মত বিনিময় সভা

বাগেরহাট অফিস
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন,বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ.এস.এম রাসেল।এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা,সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার,সহ-সভাপতি নকিব সিরাজুল হক,যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন, সাংবাদিক আহসানুল করিম,আলী আকবর টুটুল,মোল্লা আব্দুর রব,আজাদুল হক,ইয়ামিন আলী, অলিপ ঘটক,এস.এস শোহান প্রমুখ।মতবিনিময় সভায় বাগেরহাটে কমর্রত বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।সভায় বাগেরহাটে চিংড়িসহ বিভিন্ন মাছ চাষ বিষয়ক নানা সমস্যা,সুবিধা-অসুবিধা ও সমস্যার সামাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বর্তমানে বাগেরহাট জেলার মৎস্য খাতের অবস্থা তুলে ধরা হয়।মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থ বছরে বাগেরহাটে এক লক্ষ ২১ হাজার ৬০১ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে।যা খুলনা বিভাগের মোট উৎপাদিত মাছের ১৭ শতাংশ। এছাড়াও ইলিশের উৎপাদন বৃদ্ধিতে বাগেরহাট জেলা মৎস্য বিভাগের ইতিবাচক ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।এছাড়া জেলার প্রতিটি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers