বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগেরহাটে প্রয়াত মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল সকালে আল- ইসলাহ একাডেমী মিলনায়তনে বাগেরহাট সদর উপজেলা শিক্ষক কর্মচারী চিকিৎসা কল্যাণ সমিতির উদ্যোগে প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এই দোয়ার আয়োজন করা হয়েছে। বাগেরহাটের শিক্ষকদের অভিভাবক প্রয়াত শিক্ষা অফিসার মাছুদা আক্তার গত বছর ২৭ আগষ্ট মারা যান। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি বেসরকারী শিক্ষকদের কল্যানে চিকিৎসা কল্যান সমিতির মাধ্যমে শিক্ষকদের সহযোগিতার একটি প্রক্রিয়া শুরু করে রেখে গেছেন। তিনি ছিলেন বাগেরহাট শিক্ষক সমাজের অত্যন্ত আপনজন। উপজেলা ভাইস চেয়ারম্যান ও সমিতির সভাপতি খান রেজাউল ইসলামের
সভাপতিত্ব্রে দোয়ার পুর্বে আলোচলায় অংশ নেন প্রাক্তন জেলা শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার এসএম হিশামুল হক, প্রধান শিক্ষক আঃ সালাম শেখ, অধ্যক্ষ আবুল কালাম শেখ, প্রধান শিক্ষক আঃ রাজ্জাক শেখ,প্রধান শিক্ষক হুমায়ুন কবির, প্রধান শিক্ষক মোঃ ইলিয়াজ হোসেন,, প্রধান শিক্ষিকা ঝিমি মন্ডল, প্রধান শিক্ষক নকিব আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মাসুদুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষিকা শিরিনা বেগম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কোহিনুর রহমান, প্রক্তন মাদ্রাসা সুপার মোঃ মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক রতন কুমার মজুমদার, প্রধান শিক্ষক দিপক দাশ, সহ সুপার আলামিন শেখ সহ বিভিন্ন শিক্ষকবৃন্দ। সর্বশেষ তার আত্নার শান্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
Leave a Reply