বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাগেরহাটে পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়ায় করোনায় পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পূত্র শহীদ শেখ রাসেলের স্মরণে স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের কচুয়া”র পক্ষ থেকে ধোপাখালি-বয়ারশিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিশুদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা সরোয়ার,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজরা সেলিম রেজা,যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি,ধোপাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন,স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের কচুয়া”র সদস্য সচিব মীর জায়েসী আশরাফী জেমস, যুগ্ন আহবায়ক হাজরা চন্দন,গাজী রাসের, সরদার আক্তারুজ্জামান অনু,,সূর্য চক্রবর্তী, এনামুল শিশুরা উপস্থিত ছিলেন।এদিন কচুয়া উপজেলার ধোপাখালি গুচ্ছগ্রামের ৫০ জন এবং মাঠ রাড়ীপাড়া এলাকার ৫০জন শিশুকে এই উপকরণ দেওয়া হয়। উপকরণের মধ্যে খাতা, কলম, পেন্সিল, রং পেন্সিল, রাবার, স্কেল,পেন্সিল কাটার, পেন্সিল বক্স,চকলেট ও মাস্ক রয়েছে।করোনা পরিস্থিতিতে শিক্ষা উপকরণ পেয়ে খুশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।উপকরণ পাওয়া সাদিয়া আক্তারের বাবা লতিফ সরদার বলেন, করোনাকালে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা একেবারে ঝিমিয়ে পড়েছে।এই অবস্থায় খাতা-কলম ও পেন্সিল পাওয়ায় খুব উপকার সয়েছে।কয়েকদিন ওরা খাতা কলম ও পেন্সিল নিয়ে অন্তত কিছু লেখালেখি ও আকাবুকির চেষ্টা করতে পারবে।শিক্ষা উপকরণ দেওয়া আমাদের কচুয়াকে সাধুবাদ জানান এই অভিভাবক।স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের কচুয়ার সদস্য সচিব মীর জয়েসী আশরাফী জেমস বলেন,অতিমারী করোনা শুরু হওয়ার পর থেকে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এর নির্দেশনায় এ সংগঠনের প্রতিটি সদস্য উপজেলার অসহায় মানুষের পাশে রয়েছে।স্বেচ্ছাশ্রমের কৃষকদের ধান কেঁটে দেয়া,ডেগু প্রতিরোধে হাট বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা পরিস্কার,সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরন ও মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ করণ, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় তালগাছের চারা রোপন,মু মুর্ষ রোগীদের রক্তদানে সহযোগীতা,অসহায় রোগীর চিকিৎসা প্রদান সহ সামাজিক উন্নয়নে নানা কাজ করে চলেছে।সেই ধারাবাহিকতায় পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।এ কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেনতিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers