বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
চুলকাঠি ডেস্ক
বাগেরহাট সদর উপজেলা পরিষদ চত্তরে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৮ টি সিলিং ফ্যান, প্রাথমিক বিদ্যালয়ে ১৩৮ টি সিলিং ফ্যান দেয়া হয়েছে একই সাথে মাধ্যমিক বিদ্যালয়ে ১৬১ জোড়া ও প্রাথমিক বিদ্যালয়ে ৩২ জোড়া উচু নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় বিতরন কর্মসূচী শুভ উদ্বোধন করেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুসাব্বেরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম এবং প্রকল্পের সভাপতি রিজিয়া পারভীন। এসময় অনুষ্ঠান সমন্বয় করেন জাইকা প্রতিনিধি মো: মাহবুবুল ইসলাম।জাইকার সহায়তায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প”র (টএউচ) অর্থায়নে বাগেরহাট সদর উপজেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
Leave a Reply