বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে তিন মাদক ব্যবসায়ীকে কারাদন্ড,গাজা-ইয়াবা উদ্ধার

বাগেরহাটে তিন মাদক ব্যবসায়ীকে কারাদন্ড,গাজা-ইয়াবা উদ্ধার

বাগেরহাট অফিস
বাগেরহাটের চিতলমারীতে তিন মাদক ব্যবসায়ীকে কারাদন্ড এবং অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।বুধবার (১৮ আগস্ট) বিকেলে চিতলমারী উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) জান্নাতুল আফরোজ স্বর্ণা এই কারাদন্ড এবং অর্থদন্ডাদেশ দেন।দন্ডাদেশ প্রাপ্তরা হলেন,চিতলমারী উপজেলার খাসেরহাট গ্রামের মৃত সিদ্দেশ্বর বিশ্বাসের ছেলে ভজন বিশ্বাস,একই উপজেলার উমাজুড়ি গ্রামের মোঃ মোজাম্মেল হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম ও একই গ্রামের মোঃ ফজলু বাওয়ালীর ছেলে মিজান বাওয়ালী ।এর আগে দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইয়াবা ও গাজাসহ দন্ডাদেশ প্রাপ্তদের আটক করেন।মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বাগেরহাটের সহকারি পরিচালক বুলু শেখ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাসেরহাট বাজার থেকে ১৮ পিচ ইয়াবাসহ ভজন বিশ্বাসকে,কালিগঞ্জ বাজার থেকে এক পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ সাইফুল ইসলামকে এবং ৫ গ্রাম গাঁজাসহ মিজান বাওয়ালীকে আটক করেছি।পরবর্তীতে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়।ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন,মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে ভজন বিশ্বাসকে ১ বছরের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা, সাইফুল ইসলামকে ৮ মাসের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং মিজান বাওয়ালীকে ৪ মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।দন্ডাদেশপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers