বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে অপহরনের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাটে অপহরনের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগেরহাট অফিস
বাগেরহাটে ঢাকা হতে আঞ্জুমান (১৫) নামে এক মেয়ে অপহরনের অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ আগষ্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন কচুয়া উপজেলার সরদার লুৎফর রহমানের মেয়ে মোসাঃ অপু আহম্মেদ পলি।এ সময় তার ভাই মিথুন সরদার, পাশ্ববর্তি সজিব সরদার,আব্দুল্লাহ পাইক ও মো: নাঈম উপস্থিত ছিলেন।
মোসাঃ অপু আহম্মেদ পলি বলেন,আমি পরিবারর নিয়ে ঢাকায় বসবাস করি।২০১৮ সালের ২৮ ডিসেম্বর পরিবার নিয়ে ঢাকা থেকে আমার পিতার বাড়িতে বেড়াতে আসলে মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের টুকটুকি বেগম বলে তার স্বামীর পরিচয় গোপন রেখে পরিবারের অস্বচ্ছলতার কথা বলে তার মেয়ে আঞ্জুমান আরাকে আমাদের ঢাকার বাসায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়।সে আমাকে জানায় ওর পিতা নেই আমি আঞ্জুমানকে আপনার হাতে তুলে দিলাম তাকে আপনি বড় করে বিয়ে দিয়ে দিন।আর আপনি আমার ছোট মেয়ের জন্য মাসে কিছু খরচ দিবেন।আমি তাদের কথায় রাজি হয়ে মানবিক বিষয় বিবেচনা করে আঞ্জুমানকে আমাদের সাথে ঢাকায় নিয়ে যাই।তাকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করে দেই।আমি বছরে এক বার পিতার বাড়িতে বেড়াতে আসলে আঞ্জুমান আরাকেও আমাদের সাথে নিয়ে আসতাম।তাকে কখনও কষ্ট দেয়নি ও কেউ তাকে বাড়ির কাজের মেয়ে ভাবেনি।
গত ২১ জুলাই ২০২১ ঈদের দিনে সকালে সাড়ে ১০টার দিকে আঞ্জুমান আমাকে বলে নিচে কাকা ডেকেছে মাংশ আনতে এই বলে লিফট ব্যবহার না করে সিড়ি দিয়ে বাসা থেকে বের হয়।আমি নিচে গিয়ে আমার স্বামীকে জিজ্ঞাসা করি আপনি আঞ্জুমান আরাকে ডেকেছেন সে বল্ল আমি ডাকি নাই।পরে সি.সি ফুটেজে দেখা যায় সে একটি রিক্সায় উঠে বাসস্টান্ডের দিকে যাচ্ছে।বাসস্টান্ডে একটি ছেলে তার জন্য অপেক্ষা করছে।তারা বাসস্টান্ড থেকে সিএনজি ভাড়া নিয়েছে।সিসিটিভির সকল ফুটেজ আমাদের সংরক্ষনে রয়েছে।এ বিষয়ে আমি ঈদের দিনে দুপুর ১২টায় আমি তাৎক্ষনিক মিরপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরী করি।যাহার নং-১৩০০,তারিখ-২১.০৭.২০২১.মাইকিং করি পরে প্রশাসনকে সাথে নিয়ে বিভিন্ন স্থানে আঞ্জুমান আরাকে খোজাখুজি করেও কোন সন্ধান মেলাতে পারি নাই।১১ আগষ্ট আমাদের কিছু না জানিয়ে হঠাৎ আঞ্জুমান আরার পিতা আনসার আলী খান আমাদের পরিবারকে সামাজিক ভাবে হেয় করার জন্য সম্পূর্ন বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা,বানোয়াট ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছে আমি মনে করি আমার পিতা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হওয়ায় এলাকার এক শ্রেনীর স্বার্থন্বেষী মহল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আঞ্জুমানের পিতা ও মাতাকে দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করেছে।তিনি এ ধরনের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আঞ্জুমান আরাকে খুজে পেতে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers