বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে যৌতুক লোভী ও স্ত্রীর উপর অমানসিক ভাবে নির্যাতনকারী স্বামী বিশ্বজিৎ পাল এর বিরুদ্বে মামলা করায় গতকাল রাতে সন্ত্রাসীদের নিয়ে বাবার বাড়ী থেকে জোর পুর্বক গৃহবধুকে তুলে নেওয়ার চেষ্ঠা করে এসময় সন্ত্রাসীদের বাধা দিতে গেলে তাদের দায়ের কোপে গৃহবধু বাসন্তী কর ও তার ভাই জনি কর গুরুত্বও আহত হয়।বাগেরহাট মডেল থানায় আহত জনি করের লিখিত অভিযোগে জানাগেছে,বাগেরহাট সদরের রসুলপুর গ্রামের বিশ্বজিৎ পালের সাথে একই গ্রামের গোপাল চন্দ্র করের মেয়ে বাসন্তী রানী করের বিবাহ হয়।বিয়ের পর যৌতুকলোভী স্বামী বিশ্বজিৎ বিভিন্ন অজুহাতে বাবার বাড়ী থেকে টাকা আনার জন্য গৃহবধু বাসন্তী রানীকে চাপ সৃষ্ঠি সহ শারীরীক ও মানসিক ভাবে নির্যাতন করে।এঘটনার পর বিশ্বজিৎ পালের বিরুদ্বে বাগেরহাট পারিবারিক আদালতে মামলা করায় ক্ষিপ্ত হয়ে গতকাল রাত প্রায় ১০টায় বিশ্বজিৎ পাল ও সাহেব আলী সরদারের নেতৃত্বে ৫/৬জনের একদল সন্ত্রাসী বাসন্তী করের বাবার বাড়ীতে ঢুকে জোর পুর্বক তাকে চুলির মুঠি ধরে টানতে টানতে ঘর থেকে বের করে নেওয়ার চেষ্টা করে,এসময় ভাই জনিকর পিতা গোপালকর বাধা দিতে জনিকরকে রামদা দিয়ে কোপ দেয় ও অন্যদের লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে।আহতদের ডাকচিৎকাওে প্রতিবেশীরা ছুটে এলে বিশ্বজিৎ ও সাহেব আলীসহ সন্ত্রাসীরা চলে যায়।এসময় গুরুত্বর আহতবস্থায় জনিকর ও বাসন্তীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম বলেন,জনিকর এর একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ অফিসার পাঠানো হয়েছে।তদন্ত পুর্বক পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply