বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে এক ভুমিদস্যুর মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ কর্মীর সংবাদ সম্মেলন

বাগেরহাটে এক ভুমিদস্যুর মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ কর্মীর সংবাদ সম্মেলন

বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়ায় ভুমিদস্যু সুভাস দেবনাথ নিজের অপকর্ম আড়াল করতে সংবাদকর্মীকে জড়িয়ে মনগড়া উদ্দেশ্য প্রনোদিত ষড়যন্ত্র মূলক ভিত্তিহীন অভিযোগ তুলেছেন তার প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের দেবরঞ্জনের ছেলে সাংবাদিক উজ্জল কুমার দাস।এসময় তার সাথে তার ফুফাতো ভাই নিত্য রঞ্জন ঘোষ উপস্থিত ছিলেন।রবিবার (১৩ আগষ্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে তিনি জানান,হত্যার হুমকী ও হামলার ঘটনা আড়াল করতে ভুমিদস্যু সুভাস দেবনাথ আমিসহ আরো ২জনকে জড়িয়ে মনগড়া উদ্দেশ্য প্রনোদিত ষড়যন্ত্র মূলক ভিত্তিহীন অভিযোগ উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে।সুভাস দেবনাথ এর সাথে আমার ফুফাতো ভাই নিত্য রঞ্জন ঘোষ ও এক ব্যবসায়ির জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে।তিনি বলেন,গত ০১লা ডিসেম্বর ২০২০ইং তারিখে এস,এম হামিদুল হকের কাছ থেকে ৫২ নং খলিশাখালী মৌজার খতিয়ান নং ২০৭ এর ১৪ শতক বাগান সাফ কবলা মুলে আমার ফুফাতো ভাইয়ের স্ত্রী সুমা রানী ব্রক্ষ ও ভগ্নীপতি মিন্টু লালদে ক্রয় করে।তার জের ধরে এলাকার চিহ্নিত মামলাবাজ সুভাস দেবনাথ ও তার ক্যাডার বাহিনী অবৈধ ভাবে দখল করার জন্য আমার ফুফাতো ভাই নিত্য রঞ্জন ঘোষ ও তার পরিবারের সদস্যদের কাছে দীর্ঘ দিন ধরে চাঁদা দাবি করে আসছে ও জীবন নাশের হুমকি প্রদর্শন করছে।এবিষয়ে আমি উপস্থিত থেকে গত ৭ আগষ্ট কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দেই। এতে ক্ষিপ্ত হয়ে ও আমার সাংবাদিক জীবনকে কলঙ্কিত করতে আমার বিরুদ্ধে সুভাস দেবনাথ নিজের অপকর্ম আড়াল করতে বিভিন্ন মহলে মিথ্যাচার করেছে।তিনি আরো বলেন,সুভাস দেবনাথ ও তার ক্যাডার বাহিনীর অত্যচারে এলাকার সংখ্যালঘু ও নিরিহ মুসলিম সম্প্রদায় অতিষ্ঠ হয়ে উঠেছে।সে ও তার ক্যাডার বাহিনী দিয়ে এলাকার সাধারন মানুষের জায়গা জমি দখল করে নিচ্ছে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।সুভাস দেবনাথ বিভিন্ন সময়ে এলাকার বিভিন্ন মানুষের নামে ব্যাংক থেকে নামে বেনামে টাকা উত্তোলন করে আত্মসাতের পায়তারা করছে যার অসংখ্য তথ্য প্রমান আছে।বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কাগজপত্র তৈরি করে এলাকার নিরিহ গ্রাম বাসিকে হয়রানি করছে।সুভাব ও পরিবারের হাত থেকে আমিসহ এলাকার সাধারন মানুষকে যাতে হয়রানির স্বীকার না হতে হয় এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers