বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের মোরেলগঞ্জে লিমন মোল্লা (১০) নামের এক শিশুকে হত্যার ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (০১ আগস্ট) রাতে মোরেলগঞ্জ উপজেলার দোনা এলাকা থেকে ওই কিশোরকে গ্রেফতার করে থানা পুলিশ।সোমবার (০২ আগস্ট) দুপুরে গ্রেফতার ওই কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ নূরে আলম আসামীকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেষ দেন।গ্রেফতার ওই কিশোর নিহত লিমন মোল্লার প্রতিবেশী এবং স্থানীয় একটি মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।সোমবার বিকেলে বাগেরহাট জেলা পুলিশের প্রেরিত এক প্রেসনোটে এসব তথ্য জানানো হয়।বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদ উজ্জামান বলেণ,শিশুটির মরদেহ উদ্ধারের পরই আমরা বিষয়টি খুবই গুরুত্বের সাথে তেদন্ত শুরু করি। তদন্তের এক পর্যায়ে নিহত লিমনের মুখবাঁধা গেঞ্জির সূত্র ধরে ওই কিশোরকে চিহ্নিত করা হয়।পরবর্তীতে আরও বেশি নিশ্চিত হয়ে ওই কিশোরকে আমরা গ্রেফতার করি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার ও থানার শিশুবান্ধব কর্মকর্তার কাছে এই হত্যার কথা স্বীকার করেছে। আমরা ওই কিশোরকে আদালতে সোপর্দ করেছি।বৃহস্পতিবার(২৯ জুলাই) রাত ১০ টায় মোরেলগঞ্জ উপজেলার দোনা গ্রামের একটি বাগান থেকে হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় লিমন মোল্লা(১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।এর আগে সন্ধ্যার সময় পার্শ্ববর্তী কালিকাবাড়ি বাজার থেকে বাড়ি যাওয়ার সময় হত্যা করা হয় লিমনকে।পরের দিন শুক্রবার রাতে শিশুটির বাবা এনামুল মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply