বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
একযোগে সমগ্র বাগেরহাট ব্যাপী চলছে ফ্রি টিকা নিবন্ধন

একযোগে সমগ্র বাগেরহাট ব্যাপী চলছে ফ্রি টিকা নিবন্ধন

চুলকাঠি ডেস্ক

বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময় এর দিক নির্দেশনা এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে গতকাল ০১ আগষ্ট থেকে চলমান টিকা নিবন্ধন কেন্দ্রের পাশাপাশি উপজেলার প্রায় সব মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে বিনামূল্যে করোনা টিকা নিবন্ধনের এক যুগান্তকারি পদক্ষেপ গ্রহন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুছাব্বেরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকলের ভ্যাকসিন গ্রহণ অতি জরুরি। টিকা গ্রহণের ক্ষেত্রে অধিক বয়স্কদের টিকা গ্রহণের প্রবণতা কম, কিন্তু কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে অধিক বয়স্কদের মৃত্যু ঝুঁকি বেশি পরিলক্ষিত হচ্ছে। একইসাথে সমাজের অপেক্ষাকৃত পিছিয়ে পড়া ও স্বল্পশিক্ষিত জনগোষ্ঠীকে ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধ ও সহযোগিতা করা প্রয়োজন৷ এমতাবস্থায়, সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ২৫+ সকল নাগরিকদের কোভিড-১৯ এর টিকা প্রদানের নিমিত্ত অতি জরুরিভিত্তিতে রেজিস্ট্রেশনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে ।

এ লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারসমূহে প্রতি কর্মদিবসে বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে৷ সকল জনপ্রতিনিধি, সরকারি কর্মচারি, দফাদার, চৌকিদার সহ অন্যান্যদের কাজে লাগিয়ে প্রয়োজনে বাড়ী বাড়ী গিয়ে হলেও রেজিস্ট্রেশনের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করা হচ্ছে৷ এর পাশাপাশি বাগেরহাট সদরের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানে ০১ আগস্ট ২০২১ থেকে বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকগণ সকল অভিভাবক ও বয়স্ক, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিবন্ধনের জন্য উদ্বুদ্ধ করবেন ও সহযোগিতা করবেন৷ সংযুক্ত তালিকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে দুপুর ০১টা পর্যন্ত যে কেউ বিনামূলে ভ্যাকসিন নিবন্ধন করতে পারবেন৷ এছাড়াও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ও এনজিও উপজেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন কর্মসূচি পালন করছে৷
ইতোমধ্যে ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিন নিবন্ধনে বিষয়ে যে কোনো প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (01733360232), উপজেলা একাডেমিক সুপারভাইজার (01711120779) বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যার এর সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান,
উপযুক্ত ব্যক্তি আগে নিবন্ধন করলে আগে টিকা পাবেন ভিত্তিতে টিকা প্রদান করা হচ্ছে৷ অতএব আগেভাগে নিবন্ধন করে ফেলা অতি জরুরি এবং সকলকে টিকার আওতায় আনতে প্রথমেই নিবন্ধন করতে সকলকে উৎসাহিত করতে উপজেলা ব্যাপী বিনা মুল্যে নিবন্ধন কার্যক্রম পরিচালনা চলছে। নিবন্ধনের কাজটি একটি সম্মিলিত সামাজিক কর্মসূচিতে রূপান্তরিত করতে সকল সচেতন নাগরিককে তার পার্শ্ববর্তী নাগরিককে নিকটবর্তী ইউনিয়ন অথবা শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে ভ্যাকসিনের নিবন্ধন সম্পন্ন করানোর অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers