বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৪১৯ মামলা,তিন লক্ষাধিক টাকা জরিমানা

বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৪১৯ মামলা,তিন লক্ষাধিক টাকা জরিমানা

বাগেরহাট অফিস
বাগেরহাটে কঠোর লকডাউনের প্রথম সপ্তাহে স্বাস্থ্যবিধি না মানায় ৪২৬ জনকে তিন লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৩ জুলাই সকাল থেকে ২৯ জুলাই রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ। এই সময়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত সব ধরণের বিধি-নিষেধ মানার জন্য আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি। সাধারণ মানুষকে সচেতন করতে নিয়মিত মাইকিং ও মাস্ক বিতরণ কার্যক্রম চলছে। হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রীও বিতরণ করা হচ্ছে। যারা বিধি নিষেধ অমান্য করে বিনা প্রয়োজনে বাইরে আসছে এবং স্বাস্থ্য বিধি মানার বিষয়ে অনীহা প্রকাশ করছেন আমরা তাদেরকে আইনের আওতায় আনছি। লকডাউনের প্রথম সাত দিনে ৪১৯টি মামলায় ৪২৬ জনকে ৩ লক্ষ ৬ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers