বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৬৮ জনকে জরিমানা

বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৬৮ জনকে জরিমানা

বাগেরহাট অফিস
বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ৬৬টি মামলায় ৬৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় অর্থদন্ডাদেশ প্রাপ্তদের কাছ থেকে ৫৫ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (২৫ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত বাগেরহাট জেলা প্রশাসন ও উপজেলা ১১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন। এর আগে লকডাউনের প্র্রথম দুই দিনে ১৩৫ জনকে এক লক্ষ সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। স্বাস্থ্য বিধি না মানায় জরিমানার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং ও মাস্ক বিতরণও করছে জেলা প্রশাসন। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে মাইকিং ও মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এর পাশাপাশি নিম্ন আয়ের মানুষকে খাদ্য সামগ্রীও দেওয়া হচ্ছে। তবে কিছু মানুষ কোনভাবেই স্বাস্থ্যবিধি মানছেন না। আমরা তাদেরকে আইনের আওতায় আনছি। এজন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers