বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে বাগেরহাটে লকডাউন বাসস্তবায়ন ও মানুষকে ঘরে রাখতে ভ্রাম্যমান বাজার চালু

শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে বাগেরহাটে লকডাউন বাসস্তবায়ন ও মানুষকে ঘরে রাখতে ভ্রাম্যমান বাজার চালু

মোল্লা আব্দুর রব বাগেরহাট অফিস
লকডাউন বাস্তবায়ণ ও মানুষকে ঘরে রাখতে নিত্য প্রয়োজনীয় পন্যের চাহিদা পূরণে বাগেরহাটে ভ্রাম্যমান বাজার চালু করা হয়েছে।বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে শহরের স্বাধীনতা উদ্যানের সামনে থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।এসময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন,বাগেরহাট জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন,পৌর কাউন্সিলর আবুল হাশেম শিপন,শাহ নেওয়াজ মোল্ল্লা দোলন,তৌহিদুর রহমান জনিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন ও সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন বলেন,সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে ও জেলা যুবলীগের বাস্তবায়নে লকডাউনে বেকার ভ্যানচালকদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় পন্য বিক্রিতে উদ্বুদ্ধ করা হয়েছে। বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়নে একশটি ভ্যানযোগে মাছ, মাংস, সবজি, দেশীয় ফলসহ বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রি হবে।পর্যায়ক্রমে এই ভ্রাম্যমান বাজার জেলার প্রতিটি উপজেলায় চালু করা হবে।এর মাধ্যমে মানুষ ঘরে বসেই তাদের নিত্য প্রয়োজনীয় পন্য পাবেন।যার ফলে মানুষ ঘরের থাকতে উৎসাহবোধ করবে।বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম বলেন,আমরা বিভিন্ন সময় দেখেছি বিনা প্রয়োজনেও কাঁচা বাজারে বিভিন্ন লোকজন ঘোরাফেরা করছে।এই সব মানুষের কাঁচা বাজারে আসা বন্ধ করতে যে ভ্রাম্যমান বাজার চালু হয়েছে তা ভূমিকা রাখবে।আমরা মানুষকে বলতে পারব আপনার বাড়ির পাশে সবজি ও প্রয়োজনীয় পন্য পাওয়া যায়,বাজারে আসার প্রয়োজন নেই। এছাড়াও লকডাউনের মধ্যে বেকার ভ্যানচালকদের একধরনের কর্মসংস্থান সৃষ্টি হল।এদিকে লকডাউনে বেকার থাকা ভ্যানওয়ালারাও খুশি ভ্রাম্যমান বাজারে পন্য বিক্রির সুযোগ পেয়ে। ভ্যান চালক আলম ফকির,বকুল হোসেন ও শেখ সেলিম বলেন,লকডাউনে বাইরে বের হওয়া বন্ধ লকডাউনের নির্দেষনা মেনে আমরাও ভ্যান চালানো বন্ধ রেখেছিলাম।বেকার অবস্থায় খুবই কষ্টে যাচ্ছিল সংসার। এমপি সাহেবের উদ্যোগে ভ্রাম্যমান বাজারে পন্য বিক্রির সুযোগ পেয়ে আমাদের খুব উপকার হল। এখন কিছু আয় করে খেতে পারব।
এর আগে করোনা পরিস্থিতিতে ডক্টরস সেফটি চেম্বার, বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সুবিধা প্রদান, নমুনা সংগ্রহ ও করোনা পরীক্ষাসহ নানা উদ্যোগ নিয়েছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।যেসব কর্মসূচি এখন বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers