সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফের বাড়ছে করোনা, ভাইরাসের দ্বিতীয় পর্যায় নিয়ে আতঙ্কিত চিনারা

ফের বাড়ছে করোনা, ভাইরাসের দ্বিতীয় পর্যায় নিয়ে আতঙ্কিত চিনারা

নিজস্ব ডেস্ক  : বিশ্বজুড়ে করোনা মহামারীর কবলে কয়েক লক্ষ মানুষ। পাশপাশি মৃত্যুর হারও থেমে নেই এই ভাইরাসের কবলে পড়ে। চিনের ইউহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসের কারণে কার্যত গোটা বিশ্ব জুড়ে আতঙ্কিত মানুষজন। পরবর্তীকালে চিনে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও ফের মনে করা হচ্ছে চিনে বাড়ছে করোনা সংক্রমণ। নতুন করে রাজধানী বেজিং এ কয়েকজন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।সাম্প্রতিক রিপোর্টে দেখা গিয়েছে চিনের বেজিং এবং হুবেই প্রদেশে নতুন করে ১০০ জনের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। জানা গিয়েছে নতুন করে ১২ জন সংক্রমিতের খবর সামনে এসেছে। এছাড়া ১১ জন আক্রান্তের সঙ্গে কোন না কোনভাবে শিনফাদি বাজারের সঙ্গে সম্পর্ক পাওয়া গিয়েছে।স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানা গিয়েছে বেজিং থেকে ১৫০ কিলোমিটার দূরে আনশিন শহর কার্যত করা নিষেধাজ্ঞাতে মুড়ে ফেলা হয়েছে। যেমনটা করা হয়েছিল ইউহান প্রদেশে। নতুন করে গত ২৪ ঘণ্টার মধ্যে বেজিং এ আক্রান্তের খবর সামনে আসার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন করে করোনা সংক্রমণের খবর সামনে আসাতে কার্যত আতঙ্কিত হয়ে পরেছেন সাধারন মানুষ। ফের মহামারীর কবলে যাতে পড়তে না হয় সেই কারণে ইতিমধ্যে প্রশাসনের তরফে শুরু হয়েছে পদক্ষেপ। ইতিমধ্যে রাজধানীতে শুরু হয়েছে সাধারণ মানুষের উপরে পরীক্ষা। ইতিমধ্যে ৮.৩ মিলিয়ন নমুনা সংগ্রহ করা হয়েছে। ৭.৭ মিলিয়ন ইতিমধ্যে পরীক্ষা করা হয়ে গিয়েছে। প্রাথমিক দফাতে চিনের ইউহান প্রদেশে করোনা সংক্রমণ হলেও পরবর্তীকালে তা নিয়ন্ত্রণ করা গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers