বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে শেখ তন্ময়ের উদ্যোগে অক্সিজেন ব্যাংক চালু

বাগেরহাটে শেখ তন্ময়ের উদ্যোগে অক্সিজেন ব্যাংক চালু

মোল্লা আব্দুর রব, বাগেরহাট অফিস
“হটলাইনে ফোন করলে অক্সিজেন পৌছে যাবে আপনার বাড়ি” এই স্লোগান নিয়ে বাগেরহাট অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু হয়েছে।বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে বাগেরহাট-২ (বাগহেরট সদর ও কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে এই জরুরী সেবা চালু করা হয়। বাগেরহাট পুরাতন কোর্ট মসজিদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান। এসময়, বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, বাগেরহাট জেলা আওয়ামী লীগেরে সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজীবুল হক নজু, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অম্বরিশ রয়, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব বাকী তালুকদার, জেলা কৃষকলীগের সভাপতি শেখ আবুল হাশেম শিপন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: মনি মল্লিক, সিনিয়র সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিককল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ বখসী, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক নাহিয়ান সুলতান আল ওশানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন সংষদ সদস্য শেখ তন্ময়ের অর্থায়নে ৫০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এই সেবা কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবে জেলা ছাত্রলীগের কর্মীরা। হটলাইন নাম্বার-০১৮৮৬-৩০৫৩০৯ এ ফোন করলে ছাত্রলীগের কর্মীরা মুমূর্ষ রোগীর বাড়িতে অক্সিজেন পৌছে দিবেন।এজন্য বাগেরহাট জেলা ছাত্রলীগের কর্মীদের প্রশিক্ষন দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনের তাগিদে এই কাযক্রমে আরও ৫০টি অক্সিজেন সিলিন্ডার যুক্ত হবে বলে জানিয়েছেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।বাগেরহাট জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মনিরুজ্জামান বলেন, বাগেরহাট অক্সিজেন ব্যাংকের পক্ষ থেকে মুমূর্ষ রোগীদের বাড়ি-বাড়ি অক্সিসজেন পৌছে দেওয়ার জন্য ছাত্রলীগের কর্মীরা প্রস্তুত রয়েছে। এ কাজের জন্য আমরা প্রয়োজনীয় সংখ্যক কর্মীদের প্রশিক্ষনও দিয়েছি।বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, গেল বেশ কয়েখদিন যাবত সারা দেশে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। বাগেরহাটও এর ব্যতিক্রম নয়। যার ফলে সারা দেশে কঠোর লকডাউন চলছে। এই অবস্থায় মানুষ চাইলেই সহজে হাসপাতালে আসতে পারবে না। তাই এই যে বাড়ি-বাড়ি অক্সিজেন পৌছে দেওয়ার উদ্যোগ নিয়েছে, তাতে মুমূর্ষ রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণ হবে। এসব কার্যক্রম তখনই সফল হবে যখন বাগেরহাটের মানুষ সচেতন হবে।বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, দেশের ক্রান্তিলগ্নে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় যে উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। আমরা এই উদ্যোগর সফল বাস্তবায়ন দেখতে চাই। এই উদ্যোগের ফলে বাগেরহাটের মানুষ অক্সিজেনের অভাবে মারা যাবে না।এর আগে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বাড়ি বাড়ি গিয়ে রোগীদের চিকিৎসা ও নমুনা সংগ্রহ কার্যক্রম চালু করেছিলেন। যা এখনও সচল রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers