বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত

বাগেরহাটে বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত

বাগেরহাট অফিস
বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।তবে এই সময়ে আক্রান্তের হার কমেছে।৭৩ জনের নমুনা পরীক্ষায় মাত্র ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।এই হিসেবে আক্রান্তের হার ২০ শতাংশ।এই নিয়ে বাগেরহাটে বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ৮৮২ জনে। বাগেরহাটে মোট মারা গেছেন ৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৮ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৮৪৪ জন।শনিবার (২৬ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।
এদিকে সংক্রমন বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট জেলা প্রশাসনের দেওয়া লকডাউনের তৃতীয় দিন চলছে। তৃতীয় দিনেও বাগেরহাটের প্রধান সড়কগুলো ফাকা ছিল।স্বাস্থ্য বিধি নিশ্চত,জনসমাগম এড়ানো ও লোকজনের বিভিন্ন স্থানে যাওয়া বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানের পাশাপাশি পুলিশের চেকপোস্ট রয়েছে। তবে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ১৫জনের করোনা শনাক্ত হয়েছে।এটা গেল কয়েকদিনের থেকে অনেক কম।তবে আমরা লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি।স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আমাদের সাখে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers