বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
খুলনায় ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম চলছে

খুলনায় ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম চলছে

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ক‌রোনা সংক্রমণ রো‌ধে জেলা প্রশাস‌নের সাত‌দি‌নের লকডাউ‌নের প্রথম দিন আজ মঙ্গলবার। দি‌নের শুরু‌তে সাধারণ মানু‌ষের উপ‌স্থি‌তি কম থা‌ক‌লেও বেলা বাড়ার সা‌থে সা‌থে তা‌দের উপ‌স্থি‌তি কিছুটা বাড়‌ছে। নি‌র্দেশ পাল‌নে ব‌্যস্ত থাক‌তে দেখা গে‌ছে প্রশাস‌নের সদস‌্যদের। খুলনার অ‌ধিকাংশ রাস্তাঘাট বাশ দি‌য়ে ব‌্যরি‌কেড দেয়া হ‌য়ে‌ছে। ত‌বে জেলখানা ও রূপসাঘা‌টের মা‌ঝি‌দের লকডাউন মানার ক্ষে‌ত্রে উদাসীনতা দেখা গে‌ছে।রূপসা ট্রাফিক স্ট‌্যান্ড মো‌ড়ে গতকাল সোমবার রাত থে‌কে চার পা‌শের রাস্তা বাশ দি‌য়ে বে‌ঁধে দে‌য়া হ‌য়ে‌ছে। যেন একপা‌শের মানুষ অন‌্য প‌া‌শে আস‌তে না পা‌রে। প্রশাস‌নের পক্ষ থে‌কে বলা হ‌য়ে‌ছে ১০ জ‌নের অ‌ধিক যাত্রী পারাপার করা যা‌বে না। কিন্তু বাস্তব চিত্র দেখা গে‌ছে ভিন্ন।আ‌জিজুল ইসলাম রাজু খুলনার এক‌টি প্রতিষ্ঠানে নিরাপত্তা কা‌জে নি‌য়ো‌জিত আ‌ছেন। তি‌নি শ্রীফলতলা থে‌কে খুলনায় আ‌সেন। তি‌নি ব‌লেন, স্বাভা‌বিক সম‌য়ে ট্রলা‌রের মা‌ঝিরা ১০ থে‌কে ১২ জন ওঠা‌লেও আজ ৩০ জন যাত্রী নি‌য়ে নৌকা পার কর‌ছেন। তারা নিয়ম নী‌তির কোন তোয়াক্কা কর‌ছেন না।সকাল ৯ টা ৫৫ মি‌নিট পর্যন্ত শহ‌রে কিছু ফ‌লের দোকান খোলা থাক‌লেও অন‌্য কোন দোকানপাট খুল‌তে দেখা যায়‌নি। ত‌বে কিছু দোকা‌নের সাম‌নে মা‌লিক ও কর্মচারী‌দের উপ‌স্থিত থাক‌তে দেখা গে‌ছে। প্রশাসন ও স্বেচ্ছা‌সেবক‌দের উ‌দ্যোগে শহ‌রের বি‌ভিন্ন ওয়া‌র্ডে বাঁশ বে‌ধে রাস্তা বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে। দুরপাল্লার কোন বাস খুলনা থে‌কে ছে‌ড়ে যায়নি।

সকাল থেকে নগরীর ডাকবাংলা, পিকচার প্যালেস মোড়, শিববাড়ি ও সোনাডাঙ্গা বাস টার্মিনালে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়া মতো। ডাকবাংলা ও পিকচার প্যালেস মোড়ের সব দোকান বন্ধ ছিল। শিববাড়ি মোড়ে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। কৌতুহল নিয়ে অনেকেই রাস্তায় বের হচ্ছেন। সোনাডাঙ্গা থেকে কোন বাস ছেড়ে যায়নি। অনেকে গতকাল রাতে তাদের গন্তব্যে চলে গেছে। ময়লাপোতা মোড়ের অবস্থা একই। অযাচিত ঘোরাফেরা ও মাস্ক না থাকায় নগরীর সাতরাস্তা মোড় থেকে সাতজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers