বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে আরও ৫২ জন করোনা আক্রান্ত, মৃত ১

বাগেরহাটে আরও ৫২ জন করোনা আক্রান্ত, মৃত ১

বাগেরহাট অফিস
বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ১০৭টি নমুনা পরীক্ষায় আরও ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।এই সময় মারা গেছে একজন।এতে সংক্রমনের হার দাড়িয়েছে সাড়ে ৪৮ শতাংশ।এই নিয়ে বাগেরহাটে দুই হাজার ৩৮৭ জন।এরমধ্যে সুস্থ্য হয়েছেন এক হাজার ৬‘শ ১৫ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬৩ জন।বিভিন্ন বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১‘শ ৬৯ জন। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া সংক্রমনের দিক থেকে সব থেকে উপরে থাকা মোংলা উপজেলাতে ৩০টি নমুনা পরীক্ষায় ১৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে।সেখানে সংক্রমণেরহার ৪৬ দশমিক ৬৬ শতাংশ। যা গত ২৪ ঘন্টার তুলনায় ১৯ শতাংশ কম।এই উপজেলায় তৃতীয় বারেরমত কঠোর বিধি নিষেধ আরোপ হয়েছে, যা চলবে ২৩ জুন পর্যন্ত।তবে কঠোর বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সাধারণ মানুষের চলাচল বেড়েছে। হাটবাজারে রয়েছে উপচে পড়া ভিড়।নৌকাতে গাদাগাদি করে যাত্রী পারাপার চলছে। ফলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন,দ্বিতীয় ঢেউ অথর্যাৎ মার্চ থেকে বাগেরহাটে ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে।এই সংক্রমন প্রতিরোধে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য ৫০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত রয়েছে।যেখানে ইতোমধ্যে অনেকে চিকিৎসা নিয়েছেন।তিনি আরও বলেন,জেলার সবচেয়ে ঝুঁকিতে রয়েছে মোংলা।সেখানে প্রতিদিন সংক্রমিত রোগী বাড়ছে।নমুনা পরীক্ষায় সংক্রমণেরহার ৬০ থেকে ৭০ শতাংশের মধ্যে ওঠানামা করছে।যা উদ্বেগজনক।এছাড়া মোংলার সীমান্তবর্তি শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা দুটি ঝুঁকির মধ্যে রয়েছে।সেখানে যাতে সংক্রমণের বিস্তার লাভ না করতে পারে সেখানে প্রশাসন ব্যবস্থা নিয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers