বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট অফিস
বাগেরহাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৯ জুন) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার দরগার মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করে র্যাব-৬ এর সদস্যরা। এসময় তাদের তল্যাসী করে ৪৮ পিস ইয়াবা ও তাদের ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের মোস্তফা শেখের স্ত্রী জেসমিন আক্তার (৪৫) ও সুন্দরঘোনা গ্রামের ইউসুফ বেগের ছেলে রাকিব বেগ (৩৮)। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক আটককৃতদের বাগেরহাট মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৬, খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া) মোঃ মাহবুবুল আলম।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers