বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে করোনা সংক্রমন বৃদ্ধিতে জেলা জুড়ে সতর্ক অবস্থা

বাগেরহাটে করোনা সংক্রমন বৃদ্ধিতে জেলা জুড়ে সতর্ক অবস্থা

মোল্লা আব্দুর রব বাগেরহাট
বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ১‘শ৫৪ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।এই সময়ে মারা গেছে চার জন।সংক্রমনের হার ৪৪ শতাংশ।এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ৯‘শ ৬২ জন।মারা গেছে ৫১ জন।সুস্থ্য হয়েছেন ১ হাজার ৪‘শ ৬২ এবং নিজ বাড়ি ও বিভিন্ন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১‘শ ৬০ জন।এদিকে সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট জেলা করোনা মনিটরিং কমিটি জরুরী সভা করেছে।বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় সংক্রমনের পরিমান বৃদ্ধি পাওয়ায় বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় এক সপ্তাহের কঠোর বিধি নিষেধ (লকডাউন) জারি করা হয়।পাশাপাশি জেলার সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে।সভা শেষে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান এই সিদ্ধান্তের কথা জানান।এর আগে হঠাৎ করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৩০ মে থেকে মোংলাপোর্ট পৌরসভা এলাকা জুড়ে করোনার কঠোর বিধিনিষেধ জারি করে উপজেলা প্রশাসন।৩০ মে থেকে ৮ জুন পর্যন্ত মোংলা করোনা শনাক্ত হয়েছে ১৪১ জনের।এই সময়ে নমুনা পরীক্ষা করিয়েছেন ২‘শ৫১ জন।এদিকে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন,সংক্রমন প্রতিরোধে বাগেরহাট স্বাস্থ্য বিভাগ সব বিভাগের সাথে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে।স্বাস্থ্য বিধি নিশ্চিতে আইন প্রয়োগের পাশাপাশি সাধারন মানুষকে সচেতন করতে মাইকিংসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও জেলাবাসীর সুচিকিৎসা নিশ্চিতে বাগেরহাট সদর হাসপাতালসহ সব চিকিৎসালয় প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান বলেন,গত ১৫ দিন ধরে বাগেরহাট জেলায় করোনা সংক্রমনের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।এর মধ্যে মোংলা পোর্ট পৌরসভায় সংক্রমনের হার সব থেকে বেশি।যার ফলে সংক্রমনের হার কমাতে বৃহস্পতিবার ( ১০ জুন) সকাল ৬টা থেকে আগামী ১৬ জুন মধ্য রাত পর্যন্ত মোংলা পোর্ট পৌরসভায় কঠোর বিধি নিষেধ আরোফ করা হয়েছে।তিনি জানান,এই সময়ে ওই এলাকায় সকল ধরণের গনপরিবহন,শপিংমল,হোটেল-রেস্তোরা,খেয়াঘাট বন্ধ থাকবে।শুধুমাত্র খাবার হোটেল থেকে পার্সেল নিতে পারবেন জরুরী প্রয়োজনে। কঠোর বিধি নিষেধ প্রতিপালন ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে পুলিশ,প্রশাসন ও জনপ্রতিনিধির পাশাপাশি কোস্টগার্ড মাঠে থাকবে বলে জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers