বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
সাংবাদিকরাই হচ্ছে পুলিশের প্রকৃত বন্ধু- ডিআইজি হাবিবুর রহমান

সাংবাদিকরাই হচ্ছে পুলিশের প্রকৃত বন্ধু- ডিআইজি হাবিবুর রহমান

চুলকাঠি ডেস্ক

বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান গণমাধ্যমে কে  বলেন, সাংবাদিকরাই পুলিশের প্রকৃত বন্ধু। তবে যেসব সাংবাদিক পুলিশের দুর্নীতির প্রতিবেদন করেন তারা মনে করেন পুলিশ তাদের শত্রু। কিন্তু তাদের অবস্থান পুলিশের বিরুদ্ধে নয়। তারা পুলিশের পক্ষেই আজীবন কাজ করেছেন। তাই পুলিশ প্রকৃত বন্ধু।সম্প্রত্তি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বা টিভি চ্যানেলে প্রচারিত সংবাদের ভিত্তিতে অনেক সময় দুর্নীতিবাজ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। আমরা চাই দুর্নীতিমুক্ত পুলিশ এবং মাদকমুক্ত সমাজ গড়ে উঠুক।এ ক্ষেত্রে পুলিশ এবং ক্রাইম রিপোর্টাররা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছেন। তবে সাংবাদিকদের কাছে অনুরোধ, তারা যেন অতিরঞ্জিত কিছু না করেন।ডিআইজি হাবিবুর রহমান গনমাধ্যম কে আরো বলেন, পড়ালেখা শেষে আমি সাংবাদিকতার মাধ্যমেই কর্মজীবন শুরু করেছিলাম। তাই সাংবাদিকতা আমার রক্তে মিশে আছে। করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের ক্রান্তিলগ্নে সম্মুখযোদ্ধা হিসেবে মাঠে পুলিশ এবং সাংবাদিকরাই কাজ করছেন।আর হাসপাতালে কাজ করছেন ডাক্তার ও নার্সরা। পুলিশের কাজ কেবল আইনশৃঙ্খলা রক্ষা বা চোর-ডাকাতদের গ্রেফতার করা না। আরও অনেক সামাজিক দায়িত্বও পালন করছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ধরনের পুলিশ ব্যবস্থা চেয়েছিলেন পুলিশ সেদিকেই যাচ্ছে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকল পুলিশের সততা ও নিষ্ঠার সাথে পালন করতে বলেছেন। এমনকি এতে আন্তর্জাতিক মানে পৌঁছতে বেশি সময় লাগবে না পুলিশের। আমাদের আইজিপি মহোদয় ড. বেনজীর আহমেদের নেতৃত্ব কাজ করে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো বলে আশাবাদী।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers