বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
খালে ডুবে যাওয়ার একদিন পরে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

খালে ডুবে যাওয়ার একদিন পরে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাগেরহাট অফিস

বাগেহাটের মোরেলগঞ্জে অজু করতে গিয়ে নিখোঁজের একদিন পরে মাদরাসা শিক্ষার্থী সাকিব মোল্লার(১৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। বুধবার (০২ জুন) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার ছাফরাখালি খাল থেকে ভাসমান অবস্থায় সাকিবের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (০১ জুন) ভোরে ফজরের নামাজের জন্য অজু বানাতে গিয়ে হরতকিতলা খালে পরে যায় সাকিব মোল্লা।নিহত সাকিব মোল্লা মোরেলগঞ্জ উপজেলার জামিরতলা গ্রামের দিনমজুর মান্নান মোল্লার ছেলে।সে হরতকীতলা এলাকার মৃধা বাড়ি জামে মসজিদ সংলগ্ন হেফজখানায় পড়াশুনা করতেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মোরেলগঞ্জ ষ্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, নিখোজের খবর পেয়ে আমরা মঙ্গলবার থেকে সাকিবকে উদ্ধারের চেষ্টা করছিলাম। বুধবার বেলা ১১টার সময় ঘটনাস্থল থেকে ১২কিলোমিটার দূরে মোরেলগঞ্জ উপজেলার ছাফরাখালি খাল থেকে থেকে সাকিবের মরদেহ উদ্ধার করেছি।খালের পানিতে ডুবে মারা যাওয়ার পর, গ্রোতে ভেসে ছাফরাখালি এলাকায় আসে। আমরা মরদেহ উদ্ধার পুলিশের কাছে হস্তান্তর করেছি।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আমরা মাদরাসা শিক্ষার্থী সাকিবের মরদেহ উদ্ধার করে থানায় এনেছি।সাকিবের বাবা থানায় এসেছে। আমরা তার সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করব।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers