সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বেতাগা ইউনিয়ন বাংলাদেশের মধ্যে একটি এসডিজি ইউনিয়ন : খুলনা বিভাগীয় পরিচালক

বেতাগা ইউনিয়ন বাংলাদেশের মধ্যে একটি এসডিজি ইউনিয়ন : খুলনা বিভাগীয় পরিচালক

পি কে অলোক,নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ গিয়াস উদ্দিন বলেছেন,বাংলাদেশের অন্যান্য ইউনিয়ন পরিষদ থেকে বেতাগা ইউনিয়ন পরিষদ অনেক এগিয়ে রয়েছে। তারা টেকসই ব্যাবস্থা নিয়ে যে উন্নয়ন কাজ গুলি করেছে তা এসডিজি বাস্থবায়নে অনেকাংশে এগিয়ে রয়েছে। আপনারা সঠিক পথে এগিয়ে যাচ্ছেন, যা সারাদেশের মধ্যে একটি মইলফলক। তিনি বৃহস্পতিবার বিকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, স্বচ্ছতা ও জবাব দিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বেতাগা ইউনিয়ন পরিষদের ২০২১-২২অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, উপজেলা পরিষদের ১৭টি স্থায়ী কমিটি রয়েছে, সেই স্থায়ী কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সিধান্ত নিয়ে কাজ করলে সেটি টেকসই হবে। তিনি স্থায়ী কমিটি গুলি সক্রিয় করার জন্য সকল জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান। ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নিবার্হী অফিসার সানজিদা বেগম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা ও জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ। সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষাবিদ দাশ শিশির কুমার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসার সাইদা দিলরুবা সুলতানা ও ১৪টি স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ। এর আগে ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ ও সচিব এসএস দাউদ আলী ২০২১-২২অর্থ বছরের জন্য ২কোটি ৭০লক্ষ ৬৪হাজার ৭শত ৪০টাকার বাজেট ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers