মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ঘূর্নিঝড় ইয়াস: বাগেরহাটে ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

ঘূর্নিঝড় ইয়াস: বাগেরহাটে ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাট অফিস
বাগেরহাটে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানিতে ভেসে যাওয়া চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার দুপুর মোড়েলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রাম থেকে শিশু জিনিয়ার মরদেহ উদ্ধার করা হয়।সকাল ১০টার দিকে জোয়ারের পানিতে উপজেলার চালিতাবুনিয়া গ্রাম প্লাবিত হলে নিখোঁজ হয় ওই শিশু।সে ওই গ্রামের কামাল গাজীর মেয়ে।খাউলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘জোয়ারের পানিতে চালিতাবুনিয়া গ্রাম প্লাবিত হয়।সকালে বাড়ির উঠানের এক জায়গায় খেলা করছিল শিশু জিনিয়া। কোনো এক সময় মেয়েটি পানিতে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে থাকে।’তিনি আরও জানান, দুপুরে কামাল গাজীর বাড়ির পাশের একটি ডোবা থেকে জিনিয়ার দেহ উদ্ধার করা হয়।মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান আলমগীর।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers