মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তল সাগর,লোকালয়ে ফিরছেন মাছধরা ট্রলার ও জেলেরা

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তল সাগর,লোকালয়ে ফিরছেন মাছধরা ট্রলার ও জেলেরা

মোল্লা আব্দুর রব, বাগেরহাট ব্যুরো অফিস
দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গপসাগর থেকে বাগেরহাটের লোকালয়ে ফিরতে শুরু করেছেন মাছধরা ট্রলার ও জেলেরা।সোমবার (২৪ মে) ভোর থেকে তারা উপকূলীয় বিভিন্ন খালে ও নদীতে আশ্রয় নিয়েছেন জেলে ও মাঝিরা।রবিবার সন্ধ্যা থেকেই বঙ্গপসাগর উত্তল ছিল।ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে রাত ও সকালে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেছে বলে দাবি করেছেন উপকূলে ফিরে আসা জেলেরা।বঙ্গপসাগর থেকে ফিরে আসা জেলে আবুল কালাম বলেন,চার-পাঁচদিন সাগরে জাল বাইছি, মাছ পোনা নাই।হঠাৎ করে রবিবার সন্ধ্যায় নদীর পানি খুব উত্তাল হয়ে ওঠে।এক পর্যায়ে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে আমরা দ্রুত কূলের দিকে চলে আসি।আরও অনেক জেলে এরকম ঝড়ের কবলে পড়েছে বলে দাবি করেন তিনি।
সোমবার (২৪ মে) দুপুরে বাগেরহাট দড়াটানা নদীর কেবি বাজার, দড়াটানা সেতুসহ নদীর তীরে অর্ধশতাধিক ট্রলার নোঙ্গর করা দেখা গেছে।এসময়ও কয়েটি ট্রলারকে আসতে দেখা গেছে। এছাড়াও শরণখোলার বলেশ্বর নদীর তীরে অন্তত শতাধিক ট্রলার আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।
শরণখোলার রায়েন্দা খালে আশ্রয় নেওয়া মাঝি সালাম শেখ বলেন, শুনেছিলাম সোমবার সন্ধ্যা থেকে ঝড় হবে।কিন্তু রবিবার রাত থেকেই সাগর অনেক বেশি উত্তাল হয়ে ওঠে।কোন মতে প্রাণ নিয়ে ফিরে এসেছি।ট্রলারের মাঝি আইয়ুব আলী বলেন, রেডিও তে অল্প অল্প ঝড়ের খবর শুনছিলাম। কিন্তু হঠাৎ মেঘ এবং ঢেউ শুরু হলে আমরা দ্রুত উপকূলে ফিরে আসতে বাধ্য হই।আমাদের মত অনেক ট্রলার ফিরে আসছে।উপকূলীয় মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী বলেন, মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সাগরে তেমন কোন ট্রলার ছিল না।তারপরও নানা কারণে কিছু ট্রলার সাগরে ছিল। এসব ট্রলারের বেশির ভাগ লোকালয়ে চলে এসেছে।অন্য যারা আছেন, তাদেরকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। কিছু ট্রলার সুন্দরবনের মধ্যেও আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers