মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের চিতলমারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইলিয়াস শেখ (৫৫) নিহত হয়েছেন।সোমবার (২৪ মে) দুপুরে বাগেরহাট-পাটগাতী সড়কের চিতলমারী উপজেলার বড়বাগ এলাকায় পাটগাতিগামী একটি ট্রাক পিছন থেকে ওই সেনা সদস্যকে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।তবে চালক ও সহযোগি পালাতে সক্ষম হয়েছেন।নিহত ইলিয়াস শেখ চিতলমারী উপজেলার পোড়ানালুয়া গ্রামের বন্দর শেখের ছেলে।তিনি সেনাবাহিনীর ল্যান্সকর্পোরাল হিসেবে অবসর গ্রহন করেছেন।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইলিয়াস শেখ (৫৫) নিহত হয়েছেন।আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি।আমরা ঘাতক ট্রাকটিকে আটক করেছি।
Leave a Reply