মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বাগেরহাটে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বাগেরহাট অফিস
বাগেরহাটের জেলা প্রশাসক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে শনিবার (২২মে) সকালে বাগেরহাট প্রেসক্লাব সামনে জেলা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ মানববন্ধন করেছে।এসময় জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হকের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন. ডা: আব্দুল রাজ্জাক, নকীব সিরাজুল হক, রিশিকেশ দাশ, মোতালেব হোসেন, আব্দুল হাকিম, মীরা বেগম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি মাসুম হাওলাদার, এ্যাডভোকেট ফকির নওরেশুজ্জামান লালন, আজিজুল হোসেন, স্বপন বসু, প্রানের বাগেরহাটের চিপ এ্যাডমিন শাওন পারভেজ প্রমুখ।
বক্তারা জেলা প্রশাসকের অনভিপ্রেত বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, আ ন ম ফয়জুল হক বাগেরহাটে যোগদানের পর থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। জনবান্ধব এই কর্মকর্তা বিচক্ষণতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করছেন। হঠাৎ করে তার এই বদলির আদেশে জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। এ কারণে জেলাবাসী হতাশ হয়েছেন। তাই তার বদলির আদেশ অবিলম্বে বাতিলের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers