মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
চুলকাঠি ডেস্ক
পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে এতিম শিশুদের উপহার হিসেবে নগদ টাকা, ইফতার, পাঞ্জাবি-পাজামা, মেয়েদের সেলোয়ার-কামিজ (থ্রি পিস) দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (৫ মে) বিভিন্ন মাদরাসার এতিম শিশুদের মধ্যে এসব ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।এছাড়া আলাদাভাবে বিভিন্ন দুস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণসামগ্রীও বিতরণ করেছে বিমান বাহিনী।বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের মহামারি চলাকালীন মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিকনির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি কর্তৃক ত্রাণ বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, অসামরিক সদস্যদের করোনার টিকা দেওয়াসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাস উপলক্ষে বুধবার বিমান বাহিনী ঘাঁটি বাশার কর্তৃক বিভিন্ন মাদরাসার ২৫০ জন এতিম শিশুদের মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করে নগদ টাকাসহ পাঞ্জাবি, পাজামা, সেলোয়ার-কামিজ (থ্রি পিস) ও ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এসব ঈদ উপহার ও ইফতারসামগ্রী বিতরণেরৎ সময় ঘাঁটির কর্মকর্তা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন।
আইএসপিআর আরও জানায়, বুধবার এসব ঈদ উপহার ও ইফতারসামগ্রী বিতরণ ছাড়াও গত মঙ্গলবার (৪ মে) বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের ব্যবস্থাপনায় ও ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলামের তত্ত্বাবধানে বিমান বাহিনী সুধারাম এয়ারফিল্ড (চর শুল্লকিয়া), নোয়াখালীর পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত দুস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এয়ারফিল্ডে কর্মরত বিমান বাহিনীর সদস্য ও স্থানীয় প্রতিনিধিদের সহযোগিতায় উক্ত এলাকার দুস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি পালন করে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
বিমান বাহিনী অব্যাহতভাবে করোনাকালীন অসামরিক জনগণকে মানবিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য বিভিন্ন ঘাঁটিতে করোনার প্রাথমিক উপসর্গ নির্ণয় ও পরামর্শ কেন্দ্র ও বিশেষ মেডিক্যাল ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিনামূল্যে ওষুধ-চিকিৎসাসেবা দিচ্ছে। জাতীয় যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও করোনা ভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের পাশে রয়েছে।
Leave a Reply