মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
একসঙ্গে ৯ সন্তান জন্ম দিলেন হালিমা

একসঙ্গে ৯ সন্তান জন্ম দিলেন হালিমা

চুলকাঠি ডেস্ক

একসঙ্গে ৯ সন্তান প্রসব করেছেন আফ্রিকার দেশ মালির হালিমা সিসে (২৫) নামে এক নারী।মালির চিকিৎসকরা বলেছিলেন, ওই নারী ৭ সন্তানের জন্ম দিতে চলেছেন।তবে, শেষ পর্যন্ত মোট ৯ সন্তানের জন্ম দিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দেশটির একজন নারী একসঙ্গে ৯ সন্তান জন্ম দিয়েছেন। তবে, আগে চিকিৎসকরা ওই নারীকে জানিয়েছিলেন তিনি ৭ সন্তানের জন্ম দিতে চলেছেনবুধবার (৫ মে) এ খবর দিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।জানা গেছে হালিমা গর্ভাবস্থায় জানতে পেরেছিলেন, অন্তত ৭ সন্তানের জন্ম দিতে চলেছেন। মরক্কো এবং মালিতে আল্ট্রাসনোগ্রাফি করে অন্তত সেটাই জানিয়েছিলেন চিকিৎসকরা। ওই সময় গর্ভে থাকা দুই জন শিশুকে আল্ট্রাসনোগ্রাফিতে দেখা যায়নি। তবে, গত এপ্রিলে সিজারের মাধ্যমে ৯ শিশুকে পেট থেকে বের করে নিয়ে আসেন চিকিৎসকরা।চলতি বছরের মার্চে চিকিৎসকরা ওই নারীকে জানিয়েছিলেন, সিসের বিশেষ যত্ন নেওয়া দরকার। ওই সময়ই তাকে মালি থেকে মরক্কোতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে মরক্কোতেই ৫ মেয়ে ও ৪ ছেলের জন্ম দিয়েছেন সিসে।মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্টা সিবি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মা ও শিশুরা সুস্থ আছে।  অন্যদিকে মরক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তার দেশে যেকোনো নারী একসঙ্গে এত সংখ্যক শিশুর জন্ম হয়েছে, এ ব্যাপারে তাদের জানা ছিল না। যদিও সিসে এবং তার সন্তানের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ, এ ধরনের ঘটনায় কিছু শিশু টিকে থাকার লড়াইয়ে অনেক সময় হেরে যায়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers