মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
না ফেরার দেশে কচুয়া উপজেলা চেয়ারম্যান বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান এর মৃতুতে আওয়ামীলীগসহ বিভিন্ন মহলের শোক

না ফেরার দেশে কচুয়া উপজেলা চেয়ারম্যান বাগেরহাটের কচুয়া উপজেলা চেয়ারম্যান এর মৃতুতে আওয়ামীলীগসহ বিভিন্ন মহলের শোক

মোল্লা আব্দুর রব বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম.মাহফুজুর রহমান ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বুধবার (০৫মে) সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি দুই ছেলে,দুই মেয়ে ও তিন স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তিনি ফুসফুসে ক্যান্সার,কিডনী জনিত রোগ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।হঠাৎ তার শ^াসকস্ট বেড়ে যাওয়ায় প্রথমে খুলনার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে ২৪দিন আইসিইউতে রাখার পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত রবিবার(০২মে) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।সেখানে দুপুরে পৌছালে তাকে চিকিৎসকরা ভর্তি করে আইসিইউতে রাখা হয়।ওই হাসপাতালেই বুধবার তিনি ইন্তেকাল করেন।তার বর্নাঢ্য রাজনৈতিক জীবন: কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম.মাহফুজুর রহমান প্রথমে ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে তার রাজনৈতিক জীবন শুরু।এরপর তিনি উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের ৩বার নির্বাচিত চেয়ারম্যান। পরে ৩বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।এছাড়া তিনি উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি।এদিকে তার মৃতুতে বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন,২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়,৩ আসনের সংসদ সদস্যা বেগম হাবিবুর নাহার,৪ আসনের সংসদ সদস্য এ্যাড: আমিরুল আলম মিলন,জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা শেখ কামরুজ্জামান টুকু,সাধারন সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন,সিনিয়র সহসভাপতি এ্যাড: শাই ই আলম বাচ্চু,সহসভাপতি এ্যাড: ফরিদ উদ্দিন,আহম্মেদ,সরদার সেলিম আহম্মেদ,যুগ্ন সাধারন সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান,সরদার ফকরুল আলম সাহেব,সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নকিব নজিবুল হক নজু,দপ্তর সম্পাদক বাবু অম্বরীশ রায়,বাগেরহাট সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিকদার আবু বক্কার,যুগ্ন সম্পাদক শিকদার কামরুল হাসান কচিসহ অন্যন্যে নেতৃন্দনা শোক জানিয়েছেন।জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাশেম শিপন,সাধারন সম্পাদক মো: মনি মল্লিক,সহসভাপতি মোলাø্ আব্দুর রব,শেখ আলম হোসেন,লিটু সরদার,কচুয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শিকদার হাদিউজ্জান প্রমুখ।জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু,সাধারন সম্পাদক খান আবু বক্কার।জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন,যুগ্ন আহবায়ক মোল্লা শহনেওয়াজ দোলন মো: ফারুক তালুকদার,যুনেতা মীর জায়েসি আশরাফি জেমস,কাজী আলী আশরাফ ডঁটো,সরদার জিয়াউর রহমান।এছাড়া জেলা কমিটির সকল নেতাকর্মি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers