সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগ এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাকে কাড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম আকুঞ্জী গতকাল সোমবার সকালে তার সিংড়াই বাস ভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন।মৃতুকালে তার বয়স হয়েছিলো (৭৬) বছর। তিনি স্ত্রী পুত্র কন্যাসহ অসংখ্য আত্বীয় স্বজন,গুনগ্রাহী ও রাজনৈতিক কর্মি রেখে গেছেন। জোহরবাদ সিংড়াই স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তার জানাজায় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু,পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম,জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মো: মনি মল্লিক,কাড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নৌকা প্রতিকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ মহিতুর রহমান পল্টনসহ আওয়ামীলীগও সহযোগী সংগঠনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।এদিকে প্রবিন আওয়ামীলীগনেতার মৃতুতে জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্বা শেখ কামরুজ্জামান টুকু,সাধারন সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিনসহ জেলা কমিটির সকল নেতাকর্মি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply