সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটের শরণখোলায় গাছের গুড়ির চাপায় রাকিব তালুকদার (১৮) নামের শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে গাছ চাপা পড়ে শরণখোলা উপজেলার রাজাপুর গ্রাম থেকে কর্তন করা গাছের গুড়ি স‘মিলে (করাতকল) নিয়ে যাওয়ার পথে ওই গুড়ির চাপে সে মারা যায়।
নিহত রাকিব তালুকদার শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের মো. আশ্রাব আলী তালুকদারের ছেলে।শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, প্রতিবেশী বাদশা হাওলাদার তার কর্তন করা একটি গাছ স্থানীয় রাকিবসহ অন্যান্যদের নিয়ে গাড়িতে তুলে রাস্তায় নেওয়ার চেষ্টা করছিলেন। এসময় একজনের পা পিছলে গাছের গুড়িটি পরে যায়। রাকিব ওই গাছের গুড়ির নিচে চাপা পরে। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।
Leave a Reply