সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে মামাতো বোনকে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

বাগেরহাটে মামাতো বোনকে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

বাগেরহাট অফিস
বাগেরহাটে ৫ম শ্রেণিতে পড়ুয়া মামাতো বোনকে ধর্ষন মামলায় উজ্জল খা (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (১৮ এপ্রিল) সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে উজ্জলকে আটক করে বাগেরহাট মডেল থানা পুলিশ। এর আগে ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে উজ্জল খা ও তার মা ফরিদা বেগমকে আসামী করে মামলা দায়ের করেন।গ্রেফতার উজ্জল খা বাগেরহাট সদর উপজেলার বেনগাতী গ্রামের সিদ্দিক খা‘র ছেলে।মামালার বাদী জানান, মাঝে মাঝে আমার বোন ফরিদা বেগম আমার বাড়িতে এসে আমার মেয়েকে দেখে যেত,খোজ খবর নিতেন।১৫ ফেব্রুয়ারি ফরিদা বেগম আমাদের বাড়িতে আসেন।আমার কন্যাকে তার বাড়িতে বেড়াতে নিয়ে যায়।পরবর্তীতে কয়েকদিন হয়ে গেলে যখন আমার মেয়েকে বাড়িতে দিয়ে যায়না তখন আমি জানতে চাইলে বলে তোমার মেয়ে ভাল আছে কিছুদিন পরে যাবে।পরবর্তীতে ১০ মার্চ আমি একজন প্রতিবেশী বোনের বাড়িতে মেয়েকে দেখতে যাই।আমাকে দেখে ফরিদা বেগম আমার মেয়েকে অন্য বাড়িতে লুকিয়ে রাখেন।আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি চলে আসি।২৯ মার্চ শবেবরাতের দিন স্থানীয় লোকদের সহায়তায় মেয়েকে বাড়িতে নিয়ে আসি।মেয়ের শারীরিক অসুস্থ্যতা ও অস্বাভাবিক চালচলনের কারণে তাকে জিজ্ঞাস করলে সে আমাকে জানায় ১৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত বিভিন্ন সময় জোর করে উজ্জল খা তাকে ধর্ষণ করেছে।বিষয়টি আমি আমার বোনকে জানালে তিনি আমাকে কাউকে না বলার জন্য হুমকী প্রদান করেন।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন,নির্যাতিত মেয়েটির বাবার করা মামলায় আমরা উজ্জলকে গ্রেফতার করেছি।জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।অন্য আসামীকে আটকের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers