সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বিদায় বেলায় ইউএনওকে জড়িয়ে ধরে কাঁদলেন সাধারণ মানুষ

বিদায় বেলায় ইউএনওকে জড়িয়ে ধরে কাঁদলেন সাধারণ মানুষ

চুলকাঠি ডেস্ক

বিদায় নিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। ইউএনও হিসেবে দায়িত্ব নেয়ার পর দক্ষতার সঙ্গে তা পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মিশে ব্যাপক সুনাম অর্জন করেছেন তিনি। সে কারণে বিদায় বেলায় সাধারণ মানুষ অনুষ্ঠান মঞ্চে এসে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। আর ইউএনওর কান্নায় অনুষ্ঠানে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়।মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা মিলনায়তনে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এমন চিত্র দেখা যায়।

 

ইউএনও নাহিদা বারিকের বিদায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সব পেশার মানুষ কিছুতেই মেনে নিতে পারছে না। করোনার এক বছর নাহিদা বারিক যেভাবে মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তা অতীতে কোনো কর্মকর্তা করেনি। আর জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত পরিশ্রম করে সবার ভালোবাসার পাত্রে পরিণত হয়েছেনে তিনি।যার কারণে বিদায় বেলায় সবার সঙ্গে নিজেও কেঁদেছেন।বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-​সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি ইউএনও নাহিদা বারিকের সফলতার তথ্য তুলে ধরে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers