সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
লকডাউনে কাঁটাবন মার্কেটের পোষা প্রাণীদের কী হবে?

লকডাউনে কাঁটাবন মার্কেটের পোষা প্রাণীদের কী হবে?

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কাঁটাবন মার্কেটে ৬০টি দোকানে পোষা প্রাণী রয়েছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া লকডাউনে জরুরি সেবা বাদে সব দোকান বন্ধের নির্দেশনা থাকায় প্রাণীগুলোর পরিচর্যা ও খাদ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।গত বছর লকডাউনে দিনে দুই ঘণ্টা করে দুই বেলা দোকান খোলা রেখে পশু-পাখির পরিচর্যা করার অনুমতি থাকলেও কাল থেকে শুরু হতে যাওয়া লকডাউন নিয়ে অনিশ্চয়তা থাকার কথা জানিয়েছেন অ্যাকুয়া এন্ড পেটস্ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।দিনে একটি নিদিষ্ট সময়ের জন্য দোকান খোলা রাখার দাবি জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং শাহবাগ থানায় লিখিত আবেদন জমা দিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।জানতে চাইলে অ্যাকুয়া এন্ড পেটস্ অ্যাসোসিয়েশনের সভাপতি আতিয়ার রহমান রিপন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দিনে একটি নিদিষ্ট সময়ের জন্য দোকানগুলো খোলার অনুমতির জন্য শাহবাগ থানায় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত জবাব পাইনি।’সাধারণ সম্পাদক বজলুর রহমান সিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রথম লকডাউনের মধ্যে আমরা দিনে দুইবার একটি নিদিষ্ট সময়ের জন্য দোকান খোলা রেখে পশু-পাখির পরিচর্যা করেছি। কাল থেকে লকডাউন হবে কঠোর। এতদিন প্রাণীগুলোর পরিচর্যা না করলে মারা যাবে। প্রতিদিনই এসব প্রাণীর যত্ন করতে হয়।’এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ , ‘এ সংক্রান্ত একটি লিখিত আবেদন পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers