সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
কঠোর লকডাউনে চলতে লাগবে ‘মুভমেন্ট পাস’

কঠোর লকডাউনে চলতে লাগবে ‘মুভমেন্ট পাস’

চুলকাঠি ডেস্ক
জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য চিকিৎসা, ওষুধ, পণ্য পরিবহনসহ মোট ১৪টি শ্রেণিতে ‘মুভমেন্ট পাস’ দেবে পুলিশ। করোনার সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী কঠোর লকডাউনে ‘মুভমেন্ট পাস’ ছাড়া বাইরে বের হতে পারবে না কেউ।জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য চিকিৎসা, ওষুধ, কৃষি পণ্য পরিবহন ও চাকরিসহ মোট ১৪টি শ্রেণিতে দেয়া হবে মুভমেন্ট পাস।যেভাবে পাওয়া যাবে ‘মুভমেন্ট পাস’movementpass.police.gov.bd এর ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করে নির্দিষ্ট সময়ের জন্য পাস সংগ্রহ করতে পারবেন যে কেউ। তবে প্রতিটি পাস একবারই ব্যবহার করা যাবে। অর্থাৎ যাওয়া-আসার জন্য আলাদা আলাদা পাস সংগ্রহ করতে হবে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, যার জন্য পাসটি দরকার সেই ব্যক্তির নাম, মোবাইল ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স, যে স্থানে যাচ্ছেন সে জায়গার নাম, যেখান থেকে যাবেন সেই স্থানের নাম ও যাত্রার কারণ ইত্যাদি তথ্য পূরণ করে উল্লেখিত লিংকে আবেদনের পর পুলিশ অনলাইনে কিউআর কোড স্ক্যানারসহ একটি পাস ইস্যু করবে। এই কোডটি স্ক্যান করেই চেকপোস্টে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আবেদনকারীর তথ্য ও যাত্রার কারণ নিশ্চিত করবেন।তবে চলাচলের পাস প্রদানের জন্য একটি বিশেষ অ্যাপও চালু করছে পুলিশ। যেটি ব্যবহার করে জরুরি প্রয়োজনে পাস পাবেন যে কোনো ব্যক্তি।এ বিষয়ে সোমবার (১২ এপ্রিল) পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার এআইজি সোহেল রানা গণমাধ্যমকে বলেন, ‘মঙ্গলবার (১৩ এপ্রিল) মুভমেন্ট পাস প্রদানের অ্যাপটি উদ্বোধন করবেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।’প্রসঙ্গত, গত বছরেও এমন একটি উদ্যোগ নিয়েছিল পুলিশ। তবে সে সময় তা কার্যকর করা হয়নি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers