শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
সংসদ সদস্য শিখরের মায়ের মৃত্যু

সংসদ সদস্য শিখরের মায়ের মৃত্যু

নিজস্ব ডেস্ক  : মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট সাইফুজ্জামান শিখরের মা ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারা জামান (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রোববার বিকাল ৫টা ১৫ মিনিটে মাগুরা পশু হাসপাতাল পাড়াস্থ নিজ বাসভবনে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিবারসহ বার্ধক্যজনিত ননা জটিলতায় ভুগছিলেন। আওয়ামী লীগের দুর্দিনে মাগুরার রাজনীতিতে বেগম মনোয়ারা জামান নেপথ্যে থেকে দলকে সুসংগঠিত ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া তিনি নানা সামাজিক উন্নয়ন কাজের সঙ্গে জড়িত ছিলেন। সোমবার সকাল ১০টায় শহরের পিটিআই মাঠে জানাজার নামাজ শেষে ভায়না পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।মনোয়ারা জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য  অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ জেলায় কর্মরত সাংবাদিক, জেলা মুক্তিযোদ্ধা কামান্ডারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতারা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers