সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের মোড়েলগঞ্জে চাল বিতরণে হামলায় চেয়ারম্যান বাদশা সহ আহত ২০

বাগেরহাটের মোড়েলগঞ্জে চাল বিতরণে হামলায় চেয়ারম্যান বাদশা সহ আহত ২০

বাগেরহাট অফিস
বাগেরহাটের মোড়েলগঞ্জে বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের হামলায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশা সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, ১০ টাকা কেজি দরের চাল বিতরণের সময় বর্তমান চেয়ারম্যান ও স্থগিত থাকা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশা ঘটনাস্থলে গেলে দলটির বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান হাওলাদার ও তার সমর্থকেরা হামলা করে। এতে চাল সুবিধাভোগীরাও আহত হন। আহতদের মধ্যে মিঠু রানী(৩৬), লিপি আক্তার(৩০), নাদিরা বেগম(৪০), ঊষা রানী বিশ্বাস(৬৫), ইলিয়াস হাওলাদার, ইসাহাক হাওলাদার, কৃষ্ণ মাষ্টার(৬৪) এনায়েত হাওলাদার(৫০) ইলিয়াস শিকদার(৪২)সহ রক্তাক্ত জখমীদেরকে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জিউধরা ফাঁড়ির পুলিশ ঘটনার সময় উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যার্থ হয়। পরে মোড়েলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম পুলিশের একটি বড় বহর নিয়ে বেলা ১টার দিকে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন।এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, চাল বিতণের সময় বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান হাওলাদারের অনুসারীরা অতর্কিতে হামলা করে। এতে ৬ নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।এ বিষয়ে ফেয়ার প্রাইজ চালের ডিলার রেহেনা বেগম বলেন, হামলাকারিরা প্রায় ৬০ হাজার টাকা ও কয়েক বস্তা চাল ছিনিয়ে নিয়ে গেছে।এ সম্পর্কে ঘটনাস্থল থেকে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান হাওলাদারের মোবাইল ফোনে কথা হলে তিনি সকল অভিযোগ অস্বিাকার কওে বলেন,চেয়ারম্যান বাদশাই তার লোকজন দিয়ে হামলা করেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers