বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিমন্ত্রী হওয়ায় এমপি শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের শুভেচ্ছা ও অভিনন্দন
বাগেরহাটে তিনটিতে জামায়াত, একটিতে বিএনপি বিজয়ী

বাগেরহাটে তিনটিতে জামায়াত, একটিতে বিএনপি বিজয়ী

চুলকাটি প্রতিনিধি

বাগেরহাটের চারটি আসনের মধ্যে বিএনপি ও তিনিটিতে বাংলাদেশ জামায়াতের ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মশিউর রহমান দাড়িপাল্লা প্রতিকে ১ লক্ষ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির কপিল কৃষ্ণ ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৫৯০ ভোট।

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ দাড়িপাল্লা প্রতিকে ১ লক্ষ ১৭ হাজার ৭১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির ধানের শীষ প্রতিকের ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন পেয়েছেন ৬৭ হাজার ১৫৫ ভোট।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতিকে ১ লাখ ০৩ হাজার ৭১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতের এ্যাড. আব্দুল ওয়াদুদ দাড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৮৩ হাজার ৭০৫ ভোট।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)আসনে বেসরকারিভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল আলিম দাড়িপাল্লা প্রতিকে এই প্রার্থী পেয়েছেন এক লক্ষ ১৬ হাজার ৬৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির সোমনাথ দে ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৯৮ হাজার ৩২৬ ভোট।

প্রিজাইডিং অফিসারদের স্বাক্ষরিত ভোট গননার তথ্য বিরনী অনুযায়ী বাগেরহাট জেলা প্রশাসক  ও জেলা রিটার্নিং কর্মকর্মা, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর বেসরকারিভাবে এই ফলাফল ঘোষনা করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers