বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
বেমরতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

বেমরতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জেলা সদরের বেমরতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৈটপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপি অফিসে ইউনিয়ন বিএনপির সভাপতি আলিমুজ্জামান রিক্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট -২ (সদর কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপি নেতা সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, মনিরুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, বিএনপি নেতা মোহাম্মদ মঈন উদ্দিন আহমেদ, শরীফ মোস্তফাজামান লিটু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল ও শেখ মহিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক বিএনপি নেতা ও বেমরতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম ইমদাদুল হক, সাবেক ব্যাংকার ও বিএনপি নেতা শেখ নজরুল ইসলাম, বিএনপি নেতা সরদার নজরুল ইসলাম, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মোঃ সুমন ফকির, মোহাম্মদ মাসুম মল্লিক, মোহাম্মদ রিপন মল্লিক, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ জাফর শেখ, শ্রমিক নেতা সেলিম ভূঁইয়া, মহিলা দলনেত্রী শিরিনা বেগম, পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বেমরতা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম রানা।

প্রধান অতিথির বক্তৃতায় ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক জয়ী হলে দলে কোন সন্ত্রাস চাঁদাবাজের ঠাই হবে না। আমাদের মনে রাখতে হবে ধানের শীষ প্রতীক বিএনপি’র প্রতীক, ধানের শীষ প্রতীক তারেক রহমানের প্রতীক। এই আসনে ধানের শীষ প্রতীক জয়ী হলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জয়ী করা হবে। আমাদের নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে যেতে হবে। তাদেরকে ৩১ দফা সম্বন্ধে বুঝাতে হবে।
আলোচনা সভা শেষে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers