শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

বাগেরহাট প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাদ জুম্মা বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদসহ জেলার সকল মসজিদ এবং মাদ্রাসায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৫ ডিসেম্বর) দোয়া অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা এবং সাধারণ মুসাল্লিারা অংশগ্রহণ করে। দোয়া মুনাজাতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করা হয়। ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের দোয়া মুনাজাতে সর্বস্তরেরবিএনপি  মুসল্লিদের সাথে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি ও গবেষণা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য  সদস্য এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. লায়ন ফরিদুল ইসলাস, খাদেম নেয়ামুল নাসির আলাপ, শেখ সমশের আলী মোহন, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসরাম শান্তসহ জেলা বিএনপি নেতৃবৃন্দ ও মুসাল্লিরা। দোয়া মুনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা মোঃ নাসির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers