সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ে মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত

রামপালে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ে মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের রামপাল উপজেলার সদর ও গৌরম্ভা ইউনিয়নে “সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নাগরিকের অধিকার ও বাজেট” শীর্ষক দুটি মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকালে গৌরম্ভা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ও বিকেলে রামপাল সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়নের সংলাপটি পরিচালনা করেন ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মোতাহার হোসেন মল্লিক। প্রধান অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান, উজ্জ্বল মজুমদার, দিপ্তী হালদার, মনোজ কুমার মুখার্জী, রোজিনা বেগম ও উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধা। গৌরম্ভার সংলাপে প্রধান অতিথি ছিলেন মেফোজ্জ্বল হোসেন বাবু। বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান-২ চম্পক কুমার কুন্ড ও ইউপি প্রশাসক এস এম শরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি মো. ওবায়দুল্লাহ গাজী। সংলাপে বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধিকাংশ সেবা অনলাইনভিত্তিক হলেও দারিদ্র্য, তথ্য ঘাটতি ও সামাজিক কারণে অনেক উপযুক্ত মানুষ বঞ্চিত হচ্ছেন। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা জরুরি। স্থানীয় নেতৃত্ব, শিক্ষক, ধর্মীয় নেতা, যুবসমাজ ও নাগরিক সমাজ একসঙ্গে কাজ করলে এসব সেবা আরও গতিশীল হবে বলে মত দেন বক্তারা। দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, মানবাধিকার সুরক্ষা ও লিঙ্গসমতা অর্জনে নাগরিক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও আলোচনায় উল্লেখ করা হয়। দাতা সংস্থা জেএফএ কনসাল্টিং গ্রুপের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও “আমরাই পারি” নারী নির্যাতন প্রতিরোধ জোটের সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সংলাপের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers