শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে নেতৃত্ব, অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রামপালে নেতৃত্ব, অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

জিএফএ নেতৃত্ব, অ্যাডভোকেসি এবং নেটওয়ার্কিং বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় রামপাল উপজেলার বিআরডিবি মিলনায়ন কেন্দ্রে ‘নাগরিক প্রকল্প’-এর আওতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম. এ সবুর রানা। দিনব্যাপী ওরিয়েন্টেশন সেশনে ‌প্রবীণ সাংবাদিক ও সমাজকর্মী আহাদ উদ্দিন হায়দার সামাজিক জবাবদিহিতার বিভিন্ন দিক নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করেন। তিনি স্থানীয় সরকারের সেবা কার্যক্রম, সরকারি সেবা গ্রহণের অভিজ্ঞতা, জবাবদিহিতা ও সামাজিক জবাবদিহিতার ধারণা, সামাজিক নিরীক্ষা ও তার ধাপসমূহ, প্রশ্নপত্রভিত্তিক নিরীক্ষা প্রতিবেদন তৈরির পদ্ধতি তুলে ধরেন। এ সময় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভিন দলগত উপস্থাপনা, পরিকল্পনা প্রণয়ন, বিধবা ও নিগৃহীত নারীদের ভাতা সংক্রান্ত প্রতিবেদন তৈরি, সেই ভিত্তিতে সংলাপ/গণশুনানি আয়োজন বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। আলোচনায় অংশগ্রহণ করেন— ফোরামের সাধারণ সম্পাদক এ্যাঞ্জেল মৃধা, মোজাফফর হোসেন, মোতাহার মল্লিক, কবির আকবর পিন্টু, মো. মেহেদী হাসান, লায়লা সুলতানা, মুর্শিদা পারভিন, মারুদা খাতুন প্রমুখ। গণশুনানি পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্যানেল সদস্যরা। ওরিয়েন্টেশনে মোট ৩০ জন সদস্য/সদস্যা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers